নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত।

পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিতসংবাদের পরিপ্রেক্ষিতে শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরকারের বর্তমান অবস্থান স্পষ্ট করে সংস্থাটি জানায়, বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই। এ ধরনের খবরে কাউকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গ্যাস সংকটের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন ও সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর একটি উদ্যোগ নিয়েছিল পেট্রোবাংলা। ভর্তুকির চাপ কমাতে বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজির দাম ৪৩ টাকা থেকে বাড়িয়ে প্রায় ৬৫ টাকা করার একটি প্রস্তাব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জমাও দিয়েছিল তারা।

এই সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর জনমনে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হলে পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিয়ে জানাল, আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন