প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান বলেছেন, জামায়াত নিজেদের জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ দাবি করে জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে।একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দলটি।
আজ সোমবার অনুষ্ঠিত ওই আলোচনা সভায় রাশেদ খান বলেন, জামায়াত নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ বছরের পর বছর তাদের মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি।
তিনি বলেন, নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে জামায়াত।
জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকার প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনের সময় চিকিৎসা-খাবার বিতরণসহ সব কিছুর তত্ত্বাবধান করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত থেকে আন্দোলন করে যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছে বিএনপি।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি এখনও অনড়, সনদ নিয়ে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটের নামে জামায়াত যে মিথ্যাচার করেছে, তাতে সাড়া দেয়নি জনগণ। গণভোট ও জুলাই সনদ নিয়ে এখন জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত।
amardesh24.com









