নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে।

ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরকারি তোলারাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে উভয়পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ রড, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের বিষয়ে উভয় দল একে অপরকে দায়ী করেছে। নারায়ণগঞ্জ মহানগর শিবিরের সভাপতি অমিত হাসান অভিযোগ করে বলেন, অনুষ্ঠানের বক্তব্যে ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের কর্মীরা হামলা চালিয়েছে। অপরদিকে ছাত্রদল কর্মীদের দাবি, অনুষ্ঠানে কোনো সংগঠনের ব্যানার বা নাম না থাকলেও শিবির জোরপূর্বক বক্তব্য দিতে চাইলে এ বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কলেজের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

amardesh24.com

 

আরও পড়ুন