নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৬ হাজার ২৮০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ।

কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৬ হাজার ২৮০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালান পণ্য জব্ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) বিভিন্ন টহল দল এসব অভিযান পরিচালনা করে। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনব্যাপী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহল দল নিজ নিজ সীমান্ত এলাকায় অংশ নেয়।

অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, চিংড়ি মাছের রেণু, ফুসকা, আতশবাজি, গরু, চকলেট, কিশমিশ, শাড়ি এবং বিভিন্ন প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত ইজিবাইক ও সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়। দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন