নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আলোচনায় অগ্রগতির সম্ভাবনা এবং ওয়াশিংটন-তেহরান উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর কিছু পারিবারিক মুহূর্ত। গ্যাসসংকট, জ্বালানি তেল বিদ্যুতের ভূতুড়ে বিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা। ২৪ ঘণ্টা বাণিজ্য কার্যক্রম চালু রাখা, লজিস্টিকস। চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে নতুন কৌশল গ্রহণ করেছে। পটিয়ায় এক মার্কেট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। শুরুতেই ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনকে কেন্দ্র করে হট্টগোল। ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন। নগরের নিউ মার্কেট চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

পটিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

আজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিলটি পটিয়া ইন্দ্রপুল বাইতুশ শরফ মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে কলেজ গেটস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য জাফর সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার পথে এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক অধ্যায়। কিন্তু আন্দোলনের অন্যতম প্রধান দাবি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ক্ষেত্রে যেকোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। শহীদ ও আহতদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক পৌর জামায়াতের আমীর সেলিম উদ্দীন, উপজেলা জামায়াতের সাবেক আমীর শেখ মোহাম্মদ আবু নাছের, পৌর জামায়াতের সেক্রেটারি রাশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবুল কালাম, জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা আবুল হোসেন, দেলোয়ার হোসেন, শেখ ওমর ফারুক, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল আজিম, পটিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মাহবুব উল্লাহ ও সেক্রেটারি সাজ্জাদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

amardesh24.com

 

আরও পড়ুন