নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা আহত। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আবারও বেড়েছে স্বর্ণের দাম, এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছে : বাজুস। ঘুমন্ত নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ৩ বছরের কারাদণ্ড। দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ট্রাভিস হেড। বাক্যবিনিময়ে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার।

আমাদের সামনের মঞ্জিলে পৌঁছতেই হবে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনকে কোনো ষড়যন্ত্র যেন থামিয়ে দিতে না পারে, সে আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমাদের সামনের মঞ্জিলে পৌঁছতেই হবে,সামনের সংগ্রামে অগ্রসর হতেই হবে, আমাদের পারতেই হবে।’

আজ শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপিসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন করছে। জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে, তা যেন কোনো আধিপত্যবাদী শক্তি বা ষড়যন্ত্রের কারণে থেমে না যায়। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায়ের বাস্তবায়ন হয়নি বলেই বর্তমান সরকার জনগণের আস্থা ও নৈতিক ভিত্তি হারিয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করছে। স্থানীয় সরকার থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সবখানেই নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকারের ব্যর্থতার কারণেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছেন। সরকারের কূটনৈতিক পদক্ষেপকে তিনি অপর্যাপ্ত বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন নিশ্চিত না হলে ভবিষ্যতে যে কোনো সরকারই স্বৈরাচারী হয়ে উঠতে পারে। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।চিত্র প্রদর্শনী পরিদর্শনে জামায়াত ও এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের অবদান এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন