নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ঘুমন্ত নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে ৩ বছরের কারাদণ্ড। দেশে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ট্রাভিস হেড। বাক্যবিনিময়ে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নির্বাচন সম্পন্ন করতে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের প্রস্তুতি নিচ্ছে সরকার। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় আট বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড। ২৪ ঘণ্টার সময়সীমা পার হলেও আত্মসমর্পণ করেননি। আমাদের সামনের মঞ্জিলে পৌঁছতেই হবে। ভারী বর্ষণে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশের বেহাল দশা সৃষ্টি হয়েছে।

বাক্যবিনিময়ে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

রেমোর বিপক্ষে সান্তোসের জয়ের ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমা জুনিয়র। ঘটনাটি খতিয়ে দেখছে ব্রাজিলের ক্রীড়া আদালত। অভিযোগ প্রমাণিত হলে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন তিনি।

ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, ম্যাচ-পরবর্তী হাতাহাতি ও উত্তেজনার ভিডিও পর্যালোচনা করছেন তদন্ত সংশ্লিষ্টরা। প্রসিকিউটররা নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছেন। একই ঘটনায় কয়েকজন খেলোয়াড় এবং রেমো ক্লাবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

ব্রাজিলিয়ান ক্রীড়া বিচারবিধির ২৫৮ নম্বর ধারায় নেইমারের বিরুদ্ধে অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে। এ ধারায় দোষী সাব্যস্ত হলে এক থেকে ছয় ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

ম্যাচ শুরুর আগেই স্বাগতিক সমর্থকদের দুয়োর মুখে পড়েন নেইমার। ওয়ার্মআপের সময় গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেওয়া হয়। সান্তোস ১-০ ব্যবধানে জয়ের পর একটি অ্যাসিস্ট করা নেইমার মাঠ ছাড়ার সময় দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে প্রতিক্রিয়া জানান।

তবে মূল বিতর্কের জন্ম হয় ম্যাচ শেষে ড্রেসিংরুমের টানেলে। অভিযোগ, প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশে ‘বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে’ বলে উসকানিমূলক মন্তব্য করেন নেইমার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সান্তোসের কর্মকর্তারা দ্রুত তাকে ড্রেসিংরুমে নিয়ে যান।

এদিকে দর্শকদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে রেমো ক্লাবও শাস্তির ঝুঁকিতে রয়েছে। ক্লাবটির বিরুদ্ধে আর্থিক জরিমানা, দর্শকশূন্য মাঠে ম্যাচ আয়োজন কিংবা হোম ভেন্যুর সুবিধা হারানোর মতো শাস্তি দেওয়া হতে পারে।

amardesh24.com

 

আরও পড়ুন