নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সৌদিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ২৬ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন প্রধান মন্ত্রী। Brazil হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ আরোহী নিহত। এমন অবস্থায় কোনো বাবার পক্ষে বড় স্বপ্ন দেখা সম্ভব নয়। মিডিয়ার আলোচনায় ভাইরাল মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।, তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে বিভিন্ন দাবি ও পরামর্শ তুলে ধরেছেন (এনসিপি) N-পাটওয়ারী। চট্রগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী  তারেক রহমান।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।

পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে এবার পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এসব বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফল দেখবেন যেভাবে

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়েও ফল জানা যাবে।

এসএসসি পরীক্ষার ফল জানতে মোবাইলের খুদে বার্তা অপশনে গিয়ে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।উদাহরণ: এসএসসি ডিএইচএ ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।

মাদরাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি শিক্ষার্থীরা এসএসসি লিখে বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল পেতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল বিভাগে প্রবেশ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিতে হবে। এরপর প্রতিষ্ঠানটির ফলাফল বিবরণী সংগ্রহ করা যাবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি ভোকেশনালের লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

amardesh24.com

 

আরও পড়ুন