নিজস্ব প্রতিবরদক।
নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের নয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৯ আগস্ট রাতে ঘুমধুম বিওপি জানতে পারে- নয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করানো হতে পারে। এর ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সীমান্ত পিলার-৩১ থেকে আনুমানিক ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গোলাবারুদ এবং ২ লাখ ৪৬ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
amardesh24.com









