নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন এ-প্লাস অর্জন। বিচারপতি এ বি এম খায়রুল হককে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। আমের শুঘ্রাণ থাকলেও অনেক চাষির মুখে রয়ে গেছে হতাশার ছাপ। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। ডাকাতির ঘটনায় জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে : জোরারগঞ্জ থানা-পুলিশ। ঢাকায় সফরে এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা। বিতর্কিত পরিচালকদের ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে।, বান্দরবান সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে রশিদ খানের দল। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৫ জন নারীকে গ্রেফতার।

ডাকাতির ঘটনায় জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে : জোরারগঞ্জ থানা-পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।

মিরসরাই ইকোনমিক জোনে একটি নির্মাণাধীন কারখানায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ৭জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।একই সঙ্গে লুট হওয়া বৈদ্যুতিক তারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে মীরসরাই ইকোনমিক জোনের ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতেরা নিরাপত্তাকর্মীদের জিম্মি ও মারধর করে তিনটি মোবাইল ফোন এবং আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তার নিয়ে পালিয়ে যায়। ওই দিনই জোরারগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করা হয়।

মামলার পরপরই চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে টানা ৩২ ঘণ্টার অভিযান পরিচালিত হয়। ইকোনমিক জোন ও আশপাশের এলাকা থেকে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ (২৪), এমদাদুল হক প্রকাশ এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ (২৪) ও ইউসুফ প্রকাশ ডাক্তার (২৬)। তাঁদের সবার বাড়ি জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।

পুলিশ জানায়, আসামীদের আদালতে পাঠানো হলে বিচারক ইউসুফ প্রকাশ ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া গ্রেপ্তার এমদাদুল হকের বিরুদ্ধে তিনটি এবং মো. রাকিবের বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা আগে থেকেই মুলতবি ছিল বলে জানিয়েছে পুলিশ।

amardesh24.com

 

আরও পড়ুন