মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে গোল্ডেন এ-প্লাস অর্জ করেছেন রওজাতুল বেহেশত তুবা।
তুবার পিতা ড. মো, রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার মাতা হুরে জান্নাত ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন।
তুবার এই অসাধারণ ফলাফলে তার পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে যেন তিনি আত্মনিয়োগ করতে পারেন, সেলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
তুবার পরিবার বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করছেন। তাদের পৈতৃক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়।
amardesh24.com








