দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সমিতি। নতুন এ দর সকাল থেকেই কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দর বহাল থাকবে। তবে গহনার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার কেনাবেচা বা পরিবর্তনের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৯৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অসাবধানতার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী খবরগুলোর ক্ষেত্রে এই বিষয়টি শতভাগ নিশ্চিত করা হবে।
amardesh24.com









