বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে বলে মন্তব্য করে বিদায়ের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবগতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি এসব কথা জানান।
রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর পরপরই রাকিবের এমন বার্তা আসার পর সংগঠনটির নতুন কমিটি নিয়ে তৈরি হয়েছে জোরালো গুঞ্জন।
পোস্টে তিনি দায়িত্ব পালনের অনন্য সুযোগ করে দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত নেতৃত্ব ও স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে পাশে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মহানগর ইউনিটের নেতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রশংসাও জানান তিনি।
ছাত্রদলের এই সভাপতি দাবি করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এবং সাম্প্রতিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতিকে নতুনভাবে ইতিবাচক ধারায় ফেরাতে চেষ্টা করেছেন তারা। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় ও পরবর্তী প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সঠিক নেতৃত্ব দেওয়ার কথা তুলে ধরেন তিনি।
বার্তার শেষভাগে রাকিব উল্লেখ করেন, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, তাই দীর্ঘ পথচলায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে তা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয়। নতুন যে নেতৃত্ব আসবে, তাকে সবাই সাদরে গ্রহণ করে সংগঠনের অগ্রযাত্রাকে বেগবান রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
amardesh24.com









