নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

৭ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিনিধি।

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে সাতকেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশগতকাল সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার নারী হলেন মনোয়ারা (৪৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামের বাসিন্দা ও আয়নাল হকের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালানোর সময় মনোয়ারা বেগমের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাকে দেওয়ানগঞ্জ থানায় পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

amardesh24.com

 

আরও পড়ুন