নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহত। ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে জাতীয় ই-স্বাস্থ্য প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি। বাবা মা’র কবর জেয়ারত করেছেন : প্রধান মন্ত্রী তারেক রহমান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নিজেদের ব্যর্থতা স্বীকার করে বাংলাদেশের প্রশংসা করেছেন। আবেগঘন বার্তা দিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতির কন্যা। একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন: মির্জা ফখরুল। নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাত্র এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি।

এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহত।

বেগমগঞ্জে মুখোশ পরা একদল অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণে স্কুলশিক্ষকসহ ৩ জন আহতহয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার জিরতলী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন শামসুন্নাহার উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিবুজ্জামান (৫৬), দোকান কর্মচারী মো. সাকিব (১৭) ও মো, নাজিম উদ্দিন (১৮)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাত লেগেছে।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, রাত সাড়ে ১০টার দিকে মুখোশ পরা ১০ থেকে ১২ জন অস্ত্রধারী বাজারের পূর্ব গলি দিয়ে নোয়াখালী-লক্ষ্মীপুর প্রধান সড়কের দিকে আসে। এরপর তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় সড়কে থাকা শিক্ষক রাজিবুজ্জামান এবং দোকান কর্মচারী সাকিব ও নাজিম গুলিবিদ্ধ হন।

রাজিবুজ্জামানের শ্যালক মো. সুমন জানান, তাঁর পিঠ, হাত ও বুকে কয়েকটি ছররা গুলি লেগেছে। বর্তমানে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে।স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তাঁর দোকানের সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সবাই মুখোশ পরা ছিল। পরে গুলি করতে করতে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছররা গুলি ও স্প্লিন্টারের আঘাতে তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আহতদের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব উদ্দিন চৌধুরী জানান, রাত একটার দিকে সাকিব ও নাজিম ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে আসেন। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন