নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সংসদ স্পিকারও পক্ষপাতমূলক আচরণ করেছেন: নাহিদ।

বিরোধী দলের ওপর দমন-পীড়ন চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এর আগে  বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয় তুলে ধরলে তা নিয়ে কটূক্তি করা হয়েছে এবং স্পিকারও পক্ষপাতমূলক আচরণ করেছেন।পাশাপাশি মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন বিচ্ছিন্নভাবে এনে সরকারি দলের পছন্দ অনুযায়ী পাস করিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এটিকে ‘সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদেই ওয়াকআউট করা হয়েছে বলে জানান নাহিদ।

এর আগে ওয়াকআউটের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন এ নিয়ে তারা তীব্র আপত্তি জানিয়ে হইচই ও হট্টগোল শুরু করলে কিছু সময়ের জন্য সংসদের কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

amardesh24.com

 

আরও পড়ুন