নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়েছে: আসিফ মাহমুদ।

(এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, বিএনপি সরকার গঠনের পর সৌদি আরবের টিকিট নিয়ে আবারও সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে উড়োজাহাজের টিকিটের দাম বেড়ে গেছে বলেও দাবি করেন তিনি।

আজ সোমবার সকালে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সৌদি আরবের টিকিটের দাম কমে এসেছিল, বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হয়েছে এর প্রভাব পড়েছে টিকিটের দামে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা তৈরি হয়েছে। দ্রুত এ পরিস্থিতি থেকে জনগণকে পরিত্রাণ দিতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে এনসিপি। তবে এ বিষয়ে দলের উপকমিটি বিশেষভাবে নজর রাখছে।

amardesh24.com

 

আরও পড়ুন