ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ বাংলাদেশ (বিজিবি)।আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিয়মিত তৎপরতার অংশ হিসেবে সোমবার ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৩০.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা এই গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বদা সতর্ক ও সজাগ রয়েছে।
সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
amardesh24.com









