নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্টগ্রাম অভিমুখে লংমার্চে বাধা আসলেও সফল করা হবে কর্মসূচি। সামাজিক অপরাধকে ‘না’ বলার পাশাপাশি উন্নত চরিত্র গঠনের শপথ গ্রহণ করে শিক্ষার্থীরা। বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার। পাকিস্তান ক্রিকেট দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক। বেনজীরের বর্তমান অবস্থান জানতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে। চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো জাতীয় সংসদে: মির্জা আব্বাস। বিমান হামলায় ইরানে অন্তত ১৮ জন নিহত। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা। সোনার বাজার আবারও কমানোর ঘোষণা।

যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ ৯ জন আটক।

মাইনীমুখ বাজারে যৌথ বাহিনীর অভিযানে রোহিঙ্গা সন্দেহে নারীসহ নয়জনকে আট করা হয়েছে। বুধবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, রাঙামাটি থেকে ১২ জনের একটি দল স্পিডবোট রিজার্ভ করে লংগদুর মাইনীমুখ বাজারে এসে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেন। এ সময় কৌশলে অন্য তিনজন ঘটনাস্থল থেকে সরে পড়েন।

আটক ৯ জনের মধ্যে ৫ জন টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে আসার কথা স্বীকার করেছেন। বাকি চারজন নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও চলাফেরা ও পরিচয়ে অসঙ্গতি থাকায় সবাইকে লংগদু থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লংগদু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দে জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও লংগদুতে আসার প্রকৃত উদ্দেশ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া তিনজনের পরিচয় শনাক্তসহ সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন