নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল ওপুলিশের সংঘর্ষ। আইফোন ল্যাপটপসহ চীনের ৬ নাগরিককে আটক করেছে পুলিশ। আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের বড় পরিচয়: আফরোজা। এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। দুই মাসের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন মার্কোস ইয়োরেন্তে। যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। ১২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বৃষ্টি হতে পারে। খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু। জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা দীর্ঘদিন ধরে চরম ঝুঁকির মধ্যে রয়েছে: সন্দ্বীপবাসী।

বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার।

মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ৬ নম্বর নেপা ইউনিয়নের নেপা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জাকারিয়া জাকু (২৯) ও মোছা. পারভিন খাতুন (১৯)। উদ্ধার করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) টিপু সুলতানের নেতৃত্বে একটি দল নেপা গ্রামের এক ভাড়া বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাকারিয়া ও পারভিনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যে ঘরের খাটের নিচ থেকে ৬ হাজার ৭০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে ওষুধগুলো মজুত করা হয়েছিল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

amardesh24.com

 

আরও পড়ুন