নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ

ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ।

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাতে শুরু হওয়া উত্তেজনা এর আগে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত চলে। এতে উভয় পক্ষের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষে লাবিব নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। লাবিব বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী। তিনি শাখা ছাত্রদলের সদস্যসচিব মামুন সরকারের অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদের অনুসারীদের সঙ্গে সদস্যসচিবের অনুসারী রাশেদুল হাসান রাতুলের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যবর্তী এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

বৃহস্পতিবার মধ্যরাতে এক পক্ষ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলের দিকে ধাওয়া দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংগঠন সূত্রে জানা যায়, সংঘর্ষের আগে শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদের নেতৃত্বে ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনুসারীদের নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আহ্বায়ক পক্ষের দাবি, মিছিলটি বানচাল করতে অপর পক্ষের কয়েকজন কর্মী উসকানি দিলে উত্তেজনা তৈরি হয়।

amardesh24.com

 

আরও পড়ুন