নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মন্নানকে নিয়োগ দিয়েছে :সরকার। চট্রগ্রাম গোলাম রসুল মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। পুরুষ হওয়ার স্বপ্ন নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত পরে মর্মান্তিক মৃত্যু। প্রাণ গ্রুপে নিয়োগ চলছে ৩০ সেপ্টেম্বরে মধ্যে আবেদন করুন। আওয়ামী নেতাকর্মীদের কাউকে বললেও এখন আর কেউ দেশে ফিরত না। কেন্দ্রীয়  কর্মসংস্হান বিষয়ক সহ সম্পাদক  ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া এমপি। ৭ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তানের মেয়েরা। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন : রাষ্ট্রপতি। ফেনীতে মিল মালিকের মৃত্যু। দেশবাসী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আওয়ামী নেতাকর্মীদের কাউকে বললেও এখন আর কেউ দেশে ফিরত না।

সাবেক ক্ষমতাচুত সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তৈরি হওয়া ‘হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার মতে, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাউকে বললেও এখন আর কেউ দেশে ফিরত না
আজ সোমবার বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা (শেখ হাসিনা) নাকি ডিসেম্বরে লীগের (আওয়ামী লীগ) পলাতকদের দেশে ফিরতে বলবে না। মূলত, তাদের বললেও কেউ আসত না।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট কীভাবে পরিবারের সবার পালানো নিশ্চিত করে বাকিদের ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে চড়েছিলেন এটা কোনোমতে জান বাঁচিয়ে পালানো নিষিদ্ধ লীগের নেতাদের ভালো মতোই মনে আছে।’এনসিপির এ নেতার মতে, ‘ডিসেম্বরের (শেখ হাসিনার দেশে ফেরা) হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই বছরেরও বেশি সময় ধরে অবস্থান করা শেখ হাসিনা সম্প্রতি আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরা প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি কোনো নির্দেশনা কাউকে দিচ্ছি না। তবে দেশে-বিদেশে আমাদের সমর্থক-নেতাকর্মী যারা যেখানেই আছেন তারা তাদের ইচ্ছা পোষণ করছে। তারাও প্রস্তুতি নিচ্ছে তারাও আমার সঙ্গে যেতে চায়। আমি নির্দেশনা দিয়ে কাউকে তো বিপদে ফেলতে পারি না, কিন্তু যারা মনে করবেন যেতে চায়, তারা যাবে।
amardesh24.com

আরও পড়ুন