পুরুষ হওয়ার স্বপ্ন নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ নিয়েছিলেন এক তরুণী কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই অপারেশনের পর মর্মান্তিক মৃত্যু হয়েছে তার।
বরিশালের গৌরনদীতে নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষায় হরমোন চিকিৎসার পাশাপাশি স্তন অপারেশন করিয়েছিলেন রোজি আক্তার লিজা (৩১)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়েছে।গতকাল রোববার ভোর সাড়ে ৪টার দিকে লিজার মৃত্যু হয়।
এর আগে শনিবার বিকেলে ঢাকার গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে তার স্তন অপারেশন করা হয়।মৃত লিজা উপজেলার মাহিলাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, লিজা ঢাকায় হরমোনের চিকিৎসা নিতে গিয়েছিলেন। পরে স্তন অপারেশনের জন্য তার মা-বাবা ও বোন মিলে দেড় লাখ টাকা দেন। ওই টাকা দিয়ে গত ৩ সেপ্টেম্বর তাকে ঢাকার ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির সময় তার নাম ‘সরফরাজ’ ব্যবহার করা হয়।
amardesh24.com








