নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড। মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত। হাটহাজারিতে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য তাসনিম রিফাতের মৃত্যুর খবর। বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

বিপুল পরিমানের ইয়াবাসহ RAB এর হাতে গ্রেপ্তার ১।

আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ নুরুল আলম ওরফে মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গত বুধবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আবদুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নুরুল আলমের তল্লাশি চালিয়ে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, র‌্যাব সদস্যেরা গতকাল বুধবার সন্ধ্যায় আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন