নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ট্যাবলেট, ১টি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তা করেছে পুলিশ, এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পূর্ব হামজার ডেইল আদর্শ গ্রামের আবুল কালামের ছেলে তারেকুল ইসলাম প্রকাশ তারেক (২৬) এবং একই উপজেলার খুরুশকুল মনু পাড়ার আলী আহমদের ছেলে রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএমের নির্দেশনায় অভিযান চালানো হয়, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহর নেতৃত্বে এসআই বিপ্লব চন্দ্র নাহা সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে তারেকুল ইসলাম ও রাশেদুল ইসলামকে আটক করা হয়, পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৭ দশমিক ৬৫ মিলিমিটারের ১৩ রাউন্ড গুলি এবং দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে আজ শুক্রবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে

amardesh24.com

 

a

আরও পড়ুন