নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

ঢাকার সিটি নির্বাচনে এনসিপি ২ নেতার নাম ঘোষণা: নাহিদ।

নিউজ ডেস্ক।

রাজধানীর  ২ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।আজ রোববার এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

এদিকে একই দিন ঢাকার ২ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় নাহিদ ইসলাম সার্বিক দিকনির্দেশনা দেন।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, জুলাই শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার ওপর কঠোর নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়।সভায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন