নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

দেশের বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বা জানিয়েছেন (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, একজন শ্রমজীবী মানুষ সারাদিন পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন, সেখান থেকে চাঁদার নামে বড় একটি অংশ নিয়ে গেলে তার পরিবারের প্রয়োজনীয় অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। সোমবার  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি লিখেছেন, ‘একজন মানুষ সারাদিন রোদে পুড়ে, ঘাম ঝরিয়ে ৫০০ টাকা আয় করেন। এই টাকাতেই সন্তানের দুধ, স্কুলের খাতা, বৃদ্ধ বাবার ওষুধ। সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদাবাজ নিয়ে শুধু টাকা যায় না, পরিবারের কোনো একটি প্রয়োজনও সেদিন থেমে যায়। আপনার আমার কাছে ৫০০ টাকা সামান্য হতে পারে। কিন্তু যার সারাদিনের ঘামের মূল্য এই ৫০০ টাকা, তার কাছে এই টাকাই হাজার কোটি টাকার সমান।’

তিনি আরও লিখেছেন, ‘দোকান বসাবেন, চাঁদা। ব্যবসা করবেন, চাঁদা। গাড়ি চলবে, চাঁদা। বাড়ি তুলবেন, সেখানেও চাঁদা। আর সেই টাকায় যখন রাজনৈতিক প্রভাব আর ক্ষমতা দেখানো হয়, অপমানটা আরও গভীর হয়। আর এই টাকা শুধু নিচেই থেমে থাকে না, ভাগ ধাপে ধাপে ওপরেও নেতাদের পৌঁছে যায়। চাঁদাবাজি শুধু টাকা কেড়ে নেয় না, মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ আর বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এলাকায় এলাকায় চাঁদাবাজ বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। দেশ তখনই বাঁচবে, যখন একজন বাবা নিজের ঘামের ৫০০ টাকা নিরাপদে সন্তানের জন্য ঘরে নিয়ে যেতে পারবেন।

amardesh24.com

 

আরও পড়ুন