নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নিহত অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোনটি তুহিনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে উঠছে অজস্র সাদা ঝিনুক। অপ্রতিম হত্যা মামলায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ বেঞ্চে ২২টি মামলার বিচার চলছে। কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে ৭ শর্ত : ইরানের। তিতাস গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগ। ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গনে অপ্রতিমের জানাজা সমপন্ন। ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায়।

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে উঠছে অজস্র সাদা ঝিনুক।

সাগরকন্যা কুয়াকাটা সৈকতে দেখা মিলেছে প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য এক দৃশ্য, ভোরের আলো ফুটতেই সৈকতের বালুচরে ভেসে উঠছে অজস্র সাদা ঝিনুক। দূর থেকে দেখলে মনে হয়, সাগরের তীরে কেউ বিছিয়ে দিয়েছে শুভ্র ঝিনুকের বিশাল গালিচা। প্রকৃতির এমন চমৎকার রূপ দেখতে কুয়াকাটায় আগত পর্যটকদের ঢল নামছে।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা সৈকতের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য সামুদ্রিক ঝিনুক ও শামুক। বিশেষ করে জিরো পয়েন্ট থেকে লেম্বুরবন দোলনা পয়েন্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা সাদা ঝিনুকে ঢেকে গেছে।

স্থানীয় জেলে মতি মিয়া জানান, শৈশবে সৈকতে হাজার হাজার ঝিনুক ভেসে আসতে দেখলেও মাঝে বহু বছর এর উপস্থিতি কম ছিল। গত বছর থেকে আবারও ঝিনুকের এমন বিপুল সমাগম দেখা যাচ্ছে, যা অত্যন্ত আনন্দদায়ক এবং পর্যটকদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে।

ঢাকা থেকে আসা পর্যটক দম্পতি শিহাব ও সামিমা বলেন, এ জাতীয় মনোরম দৃশ্য তাঁরা আগে কখনো দেখেননি। চারপাশের সাদা ঝিনুক দেখে মনে হচ্ছে যেন রূপকথার কোনো সমুদ্রসৈকতে পা রেখেছেন। এই রূপ বজায় থাকলে কুয়াকাটার প্রতি পর্যটকদের আকর্ষণ বহুগুণ বৃদ্ধি পাবে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানান, ঝিনুকের এই প্রাকৃতিক উপস্থিতি পর্যটকদের জন্য নতুন আকর্ষণে পরিণত হয়েছে। ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ যাতে অতিরিক্ত ঝিনুক কুড়িয়ে না নিয়ে যায়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিউর রহমান জানান, দীর্ঘ বছর পর সৈকতে এমন মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। সৈকতের এই স্বাভাবিক রূপ ধরে রাখতে বিচ ম্যানেজমেন্ট কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা অঞ্চলের পরিদর্শক নাজমুল ইসলাম জানান, দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার পাশাপাশি সৈকতের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ট্যুরিস্ট পুলিশ সোচ্চার রয়েছে।

প্রকৃতির স্বাভাবিক জোয়ার-ভাটার টানে ভেসে আসা ঝিনুকের এই উপস্থিতি কুয়াকাটা সৈকতে নতুন এক আবহ তৈরি করেছে। যথাযথ সংরক্ষণ ও সচেতনতা থাকলে ঝিনুকের এই সৌন্দর্য কুয়াকাটার পর্যটন খাতকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন স্থানীয়রা।

amardesh24.com

 

আরও পড়ুন