নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে।

হিসাব-নিকাশের ভিত্তিতে ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক তথ্য বিশ্লেষণ করে এসব তারিখ প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২০ ২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে হিজরি ১৪৪৮ সনের পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে আগামী ৭ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় হিজরি নতুন মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওই দিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ আদায় এবং সেহরি গ্রহণের মাধ্যমে পরদিন থেকে রোজা পালনের প্রস্তুতি নেবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

অন্যদিকে রমজান মাস যদি ২৯ দিনে সম্পন্ন হয়, তবে ২০ ২৭ সালের ১০ মার্চ (বুধবার) পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

তবে গবেষকেরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ গাণিতিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। বরাবরের মতোই চাঁদের বাস্তব উপস্থিতির ওপর নির্ভর করে সংশ্লিষ্ট জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

amardesh24.com

 

আরও পড়ুন