নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের আজ জম্মদিন। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম বিমান বাহিনী কমান্ডার ট্রাইব্যুনালে হাজির। সাবেক আইনমন্ত্রীর ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ। প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় এক যুবকের ৭ দিনের রিমান্ড। প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে|: সরকার। আগামী নভেম্বর থেকে উম্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন। সংসদ স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের রাষ্ট্রদূত। আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন।

তাজনিমের পোষাক ঢাকায় সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে ময়নাতদন্তের সময় সংগৃহীত সোয়াবের নমুনা ও তার পরিধেয় পোশাক ঢাকায় সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

গতকাল সোমবার দুপুরে মামলার সাবেক তদন্ত কর্মকর্তা ও লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল ফারুক জানান, আলামতগুলো ল্যাবরেটরিতে প্রেরণের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেন। হত্যাকাণ্ডের পর কিশোরীর ভ্যানিটি ব্যাগ থেকে একটি আইফোন নিয়ে তিনি পালিয়ে যান। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সুমন মিয়া এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।

তদন্তে জানা যায়, ঘটনার আগের দিন কক্সবাজারের একটি হোটেলের কর্মচারী রিয়াজ উদ্দিন রাজু ওরফে রাজু চৌধুরীর (২০) সঙ্গে অবস্থান করেছিলেন তাজমিন। সেখান থেকেই গত বুধবার রাত ১২টার দিকে বাসে করে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এসে নামেন তিনি। রোববার রাতে কক্সবাজার থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লায় নিয়ে আসে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত বুধবার (৭ অক্টোবর) বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজ ও পরে হত্যার শিকার হন তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালক সুমন মিয়া বর্তমানে কুমিল্লা কারাগারে আটক রয়েছেন।

amardesh24.com

 

আরও পড়ুন