নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তির ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা। পাকিস্তানের ১টি বেসরকারি স্কুলের ছাদ ধসে ২৮ শিশু ও ১ নারী শিক্ষকের মৃত্যু। সৌদিতে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যুদন্ড। রাজধানীর উত্তরা এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর সময় ১১ তলা থেকে পড়ে ১জনের মৃত্যু। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ২ লাখ পুলিশ মোতায়েন। ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বলিউড অভিনেতা ইমরানকে। বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মালেশিয়া চিকিৎসা শেষে দেশে ফিরেছেন: মির্জা আব্বাস। যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১।

যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১।

বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মো. বিপ্লব নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার উপপরিচালক মোহা. জিকরুল রহমানের নেতৃত্বে টিমটি কক্সবাজার থেকে দিনাজপুরগামী ‘এনা রিপার এভারগ্রিন ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালায়।

ডিএনসির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বাসের টঅ-৪ নম্বর আসনে বসা যাত্রী বিপ্লব ইসলামের আসন তল্লাশি করা হয়। পরে তাঁর দেখানো তথ্য মতে, আসনের ওপরে এসি নালির কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি পোটলা উদ্ধার করা হয়।

পোটলা দুটি থেকে নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে মোড়ানো ৫৩টি প্যাকেটে মোট ১০ হাজার ৬০০ পিস কমলা রঙের ইয়াবা পাওয়া যায়, যার মোট ওজন ১ কেজি ৬০০ গ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও সিমকার্ড জব্দ করা হয়।

ডিএনসি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে কক্সবাজার এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বড় বড় চালান সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার বিপ্লব ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের অন্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

amardesh24.com

 

আরও পড়ুন