নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাইকমিশনার। প্রধানমন্ত্রীর সেলফিতে শিক্ষার্থীর ভালোবাসা ও অটোগ্রাফ। রাজশাহী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী জাকার্তা। প্রতিমন্ত্রী ইশরাকের কাজ ভালো হলেও তার হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি: স্পিকার। সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে ২ বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে: আইন মন্ত্রী। ডিআইজির ভাড়া বাসায় ডিবি পুলিশের অভিযানে নারী পুরুষ ৮৪ জন আটক। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন: রাষ্ট্রপতি।

ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে।

তথ্যপ্রযুক্তি ডেস্ক।

ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এই মেট্রিকের পরিবর্তে কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে,তা বোঝার প্রধান মেট্রিক হিসেবে ‘ভিউয়ারস’ ব্যবহার করা হবে।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন কোনো কনটেন্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে তা বোঝার জন্য ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে কতটি পৃথক অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে,সেই হিসাবও এই মেট্রিকের মাধ্যমে পাওয়া যেত। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে ‘রিচ’ আর পাওয়া যাবে না।

এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে ফেসবুকে প্রকাশিত কনটেন্টের দর্শকসংখ্যা বোঝা যাবে। ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে এই মেট্রিক ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

এ পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনা, ডিজিটাল বিপণন এবং কনটেন্ট বিশ্লেষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিসংখ্যান পর্যবেক্ষণের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। এত দিন ‘রিচ’ ব্যবহার করে বিভিন্ন পোস্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে তা পরিমাপ করা হতো। নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা বোঝার জন্য ‘ভিউয়ারস’ মেট্রিকের ওপর গুরুত্ব দিতে হবে।

amardesh24.com

 

আরও পড়ুন