নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নরসিংদী ফিশিং মিলে আগুন দুই টেকনিশিয়ান দগ্ধ। বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত। ঐতিহ্যবাহী ‘টিকা লাগাউনে’ উৎসব উদযাপিত রাঙামাটিতে। ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। পরীক্ষার প্রশ্নফাঁসে বিআরসি সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার। গ্রিন কার্ড লটারি ২০২৭ ডিভি লটারি কার্যক্রম পুনরায় শুরু করতে ট্রাম্পকে নির্দেশ। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি বিচ্ছিন্ন। অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি লাইসেন্স বাধ্যতামূলক। মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্র পতি।

পরীক্ষার প্রশ্নফাঁসে বিআরসি সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার।

দেশের আইটি সেন্টার  যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততা পাওয়া গেছে। পরে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। সোহাগ ফকিরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান সিআইডির ওই কর্মকর্তা।

amardesh24.com

 

আরও পড়ুন