নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
নরসিংদী ফিশিং মিলে আগুন দুই টেকনিশিয়ান দগ্ধ। বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত। ঐতিহ্যবাহী ‘টিকা লাগাউনে’ উৎসব উদযাপিত রাঙামাটিতে। ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। পরীক্ষার প্রশ্নফাঁসে বিআরসি সহকারী পরিচালক সোহাগ গ্রেপ্তার। গ্রিন কার্ড লটারি ২০২৭ ডিভি লটারি কার্যক্রম পুনরায় শুরু করতে ট্রাম্পকে নির্দেশ। ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি বিচ্ছিন্ন। অস্থায়ী ও ভ্রাম্যমাণ খাবারের দোকান, রেস্তোরাঁ, বেকারি লাইসেন্স বাধ্যতামূলক। মহানগরীর ৩৩টি পয়েন্টে প্রতিমা বিসর্জন হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্র পতি।

ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে।

আন্তর্জাতিক ডেস্ক।

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা, লোহিত সাগরে জাহাজ চলাচলে ঝুঁকি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কায় কয়েক দিন ধরে বাড়ছে তেলের দাম।

আজ বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ২১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও এক ডলারের বেশি বেড়ে ৯৯ ডলারে পৌঁছায়।

এর আগের দিন মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলারে পৌঁছেছিল। গত সপ্তাহেও ব্রেন্টের দাম এ সীমা ছাড়িয়ে যায়। পরে দাম কমে ব্যারেলপ্রতি ১০৬ থেকে ১০৭ ডলারের মধ্যে নেমে আসে। গত ১৯ মে ব্রেন্টের দাম ছিল ব্যারেলপ্রতি ১১১ দশমিক ২৮ ডলার।

অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডব্লিউটিআইয়ের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮১ ডলারে দাঁড়ায়। অন্য একটি বাজার প্রতিবেদনে একই সময়ে ব্রেন্টের দাম ১০৯ দশমিক ৬৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৯৮ দশমিক ৫৫ ডলার উল্লেখ করা হয়। লেনদেনের সময়ভেদে দামের এ পার্থক্য দেখা গেছে।

তেলের বাজারে অস্থিরতার অন্যতম কারণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা। জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত ২ সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুত্বপূর্ণ এ নৌপথ দিয়ে তেল পরিবহন ব্যাহত হয়েছে।

 

আরও পড়ুন