নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সংসদ সদস্য রুমিন ফারহানা দুর্গার সাজে নিজের ছবি।

আমারদেশ২৪ ডেস্ক।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দুর্গার সাজে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। একই সঙ্গে ধর্ম ও মানুষের আচরণ নিয়ে ২২টি বচন তুলে ধরেছেন তিনি। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করার পাশাপাশি ধর্মীয় সহনশীলতা নিয়ে মন্তব্য করেন এই সংসদ সদস্য।

রুমিন ফারহানার পোস্টে বলা হয়েছে, বলাৎকার, ঘুষ, শিশু ধর্ষণ ও নির্যাতন, মানুষ হত্যা, নারীর ওপর সহিংসতা, নারীকে কুৎসিত অপবাদ দেওয়া, অন্যের সম্পদ লুট, প্রতারণা, মিথ্যাচার, মুনাফেকি, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার এবং অন্যের অধিকার হরণ করলেও ধর্ম যায় না।

এ ছাড়া বাবা-মাকে বৃদ্ধ বয়সে অবহেলা করা, খাদ্যে ভেজাল বা বিষ মেশানো, ওজন ও মাপে কম দেওয়া, ব্যভিচার এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে পাপাচারে লিপ্ত হওয়া এবং দুষ্টের লালন-পালন নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা।

পোস্টের শেষে তিনি লেখেন, “ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।”ছবির সঙ্গে দেওয়া মন্তব্যে মা দুর্গার হাতের সংখ্যা নিয়েও কথা বলেন তিনি। রুমিন ফারহানা লেখেন, “মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।

amardesh24.com

 

আরও পড়ুন