নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল।

শুভ বিজয়া দশমীতে আনন্দময়ী মায়ের বিদায়বেলায় মন্ডপে মন্ডপে নেমে এসেছে ভক্তি, প্রেম আর বিষাদের এক অপূর্ব মেলবন্ধন। এর মধ্যদিয়ে একটানা ছয়দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে।
পঞ্জিকার হিসাব ও ধর্মীয় বিধান মেনে আজ বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পতেঙ্গা সমুত্র সৈকতে সম্পন্ন হয়েছে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন গতকাল বুধবারে বিজয়া দশমীর সকালে দেবীর চরণে শেষবারের মতো অঞ্জলি নিবেদন ও আর্শীবাদ গ্রহণে নগরীর পূজা মন্ডপ গুলোতে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। সনাতন শাস্ত্রীয় রীতি মেনে সকাল থেকেই শুরু হয় দশমী বিহিত পূজা, অপরাজিতা পূজা এবং দর্পণ বিসর্জন।

দেবীর প্রতিবিম্ব দর্শনের পর ভক্তরা দেবীর পাদপদ্মে অর্পণ করেন শেষ পুষ্পাঞ্জলি, আর তাতেই সাঙ্গ হয় শাস্ত্রীয় পূজার আনুষ্ঠানিকতা। পুরোহিতরা দেবীর জন্য সাজান সেদ্ধ চালের নৈবেদ্য, কচু-ঘেচু আর শাপলা দিয়ে। এরপর শেষ মন্ত্রোচ্চারণের মধ্যদিয়ে বিদায় জানানো হয় দেবীকে।

amardesh24.com

 

আরও পড়ুন