নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।

অপহরণ করে মোটরসাইকেল ও মুঠোফোন লুটের ঘটনায় বান্দরবান জেলা পুলিশে কর্মরত কনস্টেবলসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেলসহ ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।এর আগে মঙ্গলবার বায়েজিদ লিংক রোড ও পাহাড়তলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগরের খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পুলিশ কনস্টেবলকে অনিক দাশ (২৭), ওয়াহিদ মোহাঃ জেবল হোসেন অনিক ওয়াহিদ (৩৯), মহিউদ্দিন সেলিম (৫২) ও মোহাম্মদ ওয়াহেদ নাছির ডায়মন্ড (৩৮)।

পুলিশ জানিয়েছে, গত ১৬ অক্টোবর রাতে মারুফুর রহমান অপুসহ তিন বন্ধু তিনটি মোটরসাইকেলে কক্সবাজার রওনা হন। পরদিন রাত দেড়টার দিকে নগরের খুলশীর জাকির হোসেন সড়কে ফয়’স লেক এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে একটি মেরুন রঙের ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল দিয়ে পথ আটকানো হয়।

হামলাকারীরা অপুর মোটরসাইকেলের চাবি নিয়ে তাকে মারধর করে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে তুলে নেয়। পরে তাকে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে ঘোরানোর পর নগরের বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ফেলে রেখে যায়।

এ সময় তার ব্যবহৃত মুঠোফোনটিও নিয়ে নেওয়া হয়। লুট হওয়া ইয়ামাহা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য সাড়ে পাঁচ লাখ টাকা।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞপ্তি দেখে অপু ক্রেতা সেজে যোগাযোগ করেন। অগ্রীম ৫ হাজার টাকা দেওয়ার পর মোটরসাইকেল হস্তান্তরের কথা বলে তাকে নগরের বায়েজিদ লিংক রোডে যেতে বলা হয়। সেই সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে অনিক দাশকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে ওয়াহিদ মোহাঃ জেবল হোসেন অনিক ওয়াহিদ, মহিউদ্দিন সেলিম ও মোহাম্মদ ওয়াহেদ নাছির ডায়মন্ডকে গ্রেপ্তার করা হয়।

amardesh24.com

 

আরও পড়ুন