নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায় মাইক্রো ধাক্কায় সিএনজি পথচারি আহত।

নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম।

কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায় নিয়ন্ত্রণ হারানো ১টি মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি চালক যাত্রী ও এক পথচারীসহ ৩ জন আহত হয়েছেন আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে পরে মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে কর্ণফুলী থানা পুলিশ।

স্থানীয় দোকানিরা জানান, দ্রুতগতিতে আসা মাইক্রোবাসটির ধাক্কায় ৩ জন আহত হন। তাঁদের মধ্যে এক পথচারী গুরুতর আহত হওয়ায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের পরিচয় ও শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১৫৬৮। ক্ষতিগ্রস্ত দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে একটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-দ-১১-০০৮৯। অপর অটোরিকশাটি ‘অনটেস্ট’ অবস্থায় চলছিল বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে, পরে পুলিশ মাইক্রোবাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং মাইক্রোবাসের চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন