নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

মগবাজারে শিল্পী আসিফের গাড়িতে গুলি করেছে দুবৃত্তরা।

বিনোদন ডেস্ক।

দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা, আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

‎হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ ফলে এ ঘটনায় তিনি কোনো ক্ষতির শিকার হননি।
‎
‎পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
সংগীতশিল্পী হিসেবে দেশজুড়ে পরিচিত আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও সুপরিচিত। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক।‎

amardesh24.com

আরও পড়ুন