নিউজ ডেস্ক।
প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তারকৃত রাকিব উলিপুর নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতালের সামনে যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-৪ (মিরপুর ক্যাম্প)। অভিযানে আসামি রাকিবকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উলিপুর থানায় হস্তান্তর করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন রাতে ভুক্তভোগী কিশোরীকে একটি মাদরাসায় ডেকে নেওয়া হয়। সেখানে প্রথমে এক শিক্ষক তাকে ধর্ষণের চেষ্টা চালান। পরে চিৎকার শুনে রাকিব উপস্থিত হয়ে কিশোরীকে অন্য একটি কক্ষে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ হেফাজতে নেওয়ার পর আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা হাজতে পাঠানো হয়েছে।
amardesh24.com









