নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ষোলশহর বিপ্লব উদ্যানে জিয়া স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করছেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ। স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা: ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। কুমিল্লা- কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুঘটনায় মৃত্যু ২ আহত ৩০। নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ: শফিকুর রহমান। বিএনপি সরকার সব বিপ্লবের সুফল ভোগ করতে চাই: হাসনাত। আমির হামজাকে বাড়ী সহ ফোনে পাওয়া যাচ্ছে না: রাশেদ খান। রক্ষণাবেক্ষণ কাজ শেষে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে এগিয়ে যাচ্ছে: ভূমিমন্ত্রী। গণঅধিকার পরিষদের ৫র্মতম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন। জিয়াউর রহমান- খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেন: প্রধানমন্ত্রীর।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করে এই রেকর্ড গড়েন ১৯ বছর বয়সী ইয়ামাল।

বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার হয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোল করে এই রেকর্ড গড়েন ১৯ বছর বয়সী ইয়ামাল। স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান তিনি। তাঁর বাঁকানো শট ঠেকাতে ব্যর্থ হন অ্যাস্টন ভিলার গোলরক্ষক জিওন সুজুকি।

এই গোলের ফলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪টি। এর আগে ১৩ গোল নিয়ে রেকর্ডটি ছিল এমবাপ্পের দখলে। তবে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের মোট গোলসংখ্যা বর্তমানে ৭২।

মাত্র ৩৭ ম্যাচ খেলেই ১৪ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইয়ামাল। এর আগে থেকেই প্রতিযোগিতাটিতে বয়সভিত্তিক বেশ কয়েকটি রেকর্ড নিজের করে রেখেছেন স্পেনের এই তরুণ তারকা। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে ম্যাচের শুরুর একাদশে খেলার রেকর্ডও তাঁর দখলে। ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল তাঁর।

এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ ও ১৯ বছর বয়সে পা দেওয়ার আগে সর্বোচ্চ গোল করার কীর্তিও রয়েছে ইয়ামালের।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ইয়ামালের গোলের পর জোড়া গোল করেন রাফিনিয়া। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই হারের মধ্য দিয়ে চলতি লিগ পর্বে প্রথমবারের মতো পয়েন্ট হারায় অ্যাস্টন ভিলা। অন্যদিকে, জয়ের সুবাদে সাময়িকভাবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে বার্সেলোনা।

amardesh24.com

 

আরও পড়ুন