নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

ভারতকে প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট’

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
facebook sharing buttonlinkedin sharing button

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে। কিন্তু একবার আসেন, আপনাদের প্রতিহত করতে আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট। কথাবার্তা একটু ভালো করে বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ভারতের প্রতি কঠোর সতর্কতা জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে ভালো হয়ে যান, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবেন না। আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। আমি স্বাধীনভাবে নির্বাচন করতে চাই। কারো হস্তক্ষেপ কামনা করি না।
ভারতকে উদ্দেশ্ করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা কী চান? এখনতো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার কিছু প্রেতাত্মা থাকলেও দল এখন শাসন করছে না। তাহলে ভয় কিসের? গতকালকে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে, সেই আগরতলার সহকারী হাইকমিশনারে হামলা করেছে; জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলেছে।
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শেখ হাসিনার ওপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন। একদলীয় শাসন কায়েম করেছেন। সংবিধানকে তছনছ করে দিয়েছেন। বিচারপতির এজলাসে লাথি মেরেছেন। আয়নাঘর তৈরি করেছেন। সেই দিন এখন আর নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবে। এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।
তিনি আরও বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে সেভেন সিস্টারের মতো এইট সিস্টার বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যিই আপনাদের গণতান্ত্রিক দেশ হন, বিশ্বের বৃহত্তম দেশ হয়ে থাকে, তাহলে উচিত শেখ হাসিনাকে ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনারা বাংলাদেশের মানুষকে সম্মান করেন।

আরও পড়ুন