নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চট্রগ্রামের লোহাগাড়ায় ২৪৮ জনকে আসামী করে মামলা।

চট্রগ্রামের লোহাগাড়া–সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য এম এ মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরুসহ ২৪৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ১০০–১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত মঙ্গলবার রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নুর হোসেন সিকদারপাড়ার আবুল হাসেমের পুত্র মো. ফারুকুল ইসলাম (৩৬) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের উপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। এ সময় আসামিরা দেশীয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও বিদেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের তাড়ানোর জন্য অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতিকর ও বিভাষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে। এতে কয়েকজন আন্দোলনকারী গুরুতর আহত হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে

আরও পড়ুন