নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

রিপন থেকে যেভাবে হয়ে উঠলেন রনি অতপর গ্রেপ্তার।

| শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪

জাতীয় পরিচয়পত্রে নাম রিপন মাতবর থাকলেও সেটি লুকিয়ে ব্যানার-পোস্টারসহ পদবিতে রিপনের নাম উল্লেখ করতেন আতিকুর রহমান রনি।

এমনকি ভুয়া পরিচয়ে রিপনের জায়গায় আতিকুর রহমান রনি নাম দিয়ে হাতিয়ে নেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সদস্য পদও। মিথ্যা পরিচয়ে পদ বাগিয়ে গড়ে তুলেছেন রনি বাহিনী। গড়েছেন অপরাধের সাম্রাজ্য।

কিন্তু অবশেষে ধরা পড়লেন পুলিশের জালে সেই রিপন মাতবর ভুয়া আতিকুর রহমান রনি। বুধবার (১১ ডিসেম্বর) পরোয়ানাভুক্ত আসামি সেই রিপন মাতবরকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ। তারপর বেরিয়ে আসে তার একের পর এক প্রতারণার কথা। স্বীকার করেন নিজ মুখে।

গ্রেফতারকৃত রিপন মাতবর শরিয়তপুর জেলার পালং থানার মৃত আব্দুল মজিদ মাতবরের ছেলে। কিন্তু তিনি চট্টগ্রামে আতিকুর রহমান রনি পরিচয়ে বসবাস করতেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভুয়া পরিচয়ে চট্টগ্রামে বসবাস করতেন। পরে তার জাতীয় পরিচয়পত্র দেখে তার আসল পরিচয় সনাক্ত করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন