নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

নগরীর চট্রগ্রামে ৭১ কেজি গাঁজাও ফেন্সিডিলসহ পাঁচজন গ্রেপ্তার।

আমারদেশ24.com

শনিবার ডিসেম্বর২৪

চট্টগ্রামে ৭১ কেজি গাঁজা ও এক বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-০৭)।

গ্রেপ্তারকৃতরা হলেন— কক্সবাজারের মনির উদ্দিন (২৪), মো. ভুট্ট (১৯), নগরীর বায়েজিদ এলাকার মোঃ সুমন (২৭), মোঃ মহিন প্রকাশ কালু (৩০), এবং সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকার মোঃ শরিফুল ইসলাম সুমন (৩০)।

গতকাল শুক্রবার জেলার ফেনী ফতেহপুর ও নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় পৃথক দুইটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আজ শনিবার RaB -৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

র‍্যাব জানায়, চট্টগ্রাম জেলার ফেনী ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাাঁজা এক বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য সাড়ে ৬ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

ডান

আরও পড়ুন