নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

বাঁশখালী পৌরসভা শ্রমিকলীগের সহসভাপতি গ্রেপ্তার।

আমারদেশ24.com

বাঁশখালী পৌরসভা শ্রমিকলীগের সহ সভাপতি সদ্য অপসারিত সাবেক মেয়র তোফাইলের কিশোর গ্যাং গ্রুপের সদস্য একাধিক মামলার আসামি সন্ত্রাসী আনছারকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ভোর রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সিন্নিপুকুরপাড় সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনছার ওই এলাকার হারুনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, বাঁশখালী আদালত হতে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এর প্রেক্ষিতে রবিবার ভোর রাতে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতর করে।

মাত্র কয়েকদিন আগে শ্রমিক লীগের এই সন্ত্রাসী জামিনে এসে উপজেলা সদরসহ বিভিন্নস্থানে প্রকাশ্যে বিচরণ করেন। ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সংঘটিত করে প্রকাশ্যে আসার চেষ্টা করছিলেন আনছার।

বিষয়টি জানতে পেরে আদালতের ওয়ারেন্টর সূত্র ধরে অবশেষে পুলিশ তাকে অভিযানের মাধ্যমে গ্রেফতার করে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম শ্রমিক লীগ নেতা সন্ত্রাসী আনছারকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন