নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ক্ল্যাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফেনীতে মেয়ের বটির কোপে মায়ের মৃত্যু। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে ২ দিনের রিমান্ড। মাদকবিরোধী অভিযান চালিয়ে সম্প্রতি আলোচনায় আসেন: ইশরাক। জীবনের প্রথম আমজনতার তারেক ৪ দিনের সফরে জাপানে গেলেন। পটিয়া কুসুমপুরা অন্তঃসত্ত্বা গৃহবধুকে মারধর- চমেক মৃত্যু। জামায়াত নিজেদের ক্ষেত্রে ন্যায় কথা বললেও অন্যদের ক্ষেত্রে নারাজ: তাসনিম। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি ২ আইনজীবী। তেলোর দাম কমায় বিশ্ববাজারে সোনার বেড়েছে। সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পিছ পা হবেন না: আইজিপি।

আকাঙ্খা বাস্তবায়নে “উত্তরণের পথে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামের আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) আয়োজিত ভূলুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্খা বাস্তবায়নে “উত্তরণের পথে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠি

তৈয়ব চৌধুরী লিটন
সিনিয়র রিপোর্টার চট্টগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার তরুণ সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) আয়োজিত ভূলুণ্ঠিত অধিকার প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্খা বাস্তবায়নে “উত্তরণের পথে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইউছুফ উদ্দীন খালেদ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য আশরাফ উদ্দীন চৌধুরী কুসুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক জোবায়ের আলম মানিক, প্রবাসী সাংবাদিক মুনির চৌধুরী, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলাম, পেশাজীবি নেতা আব্দুস সবুর, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক কমরুদ্দীন, আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেশ রুপান্তর প্রতিনিধি জাহেদুল হক, জামায়াত নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা তবে এই পেশার গুরুত্ব অনুধাবন আমরা করতে ব্যর্থ হচ্ছি। গত ১৫বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে রাজনীতির নামে গণতন্ত্রকে ধ্বংস করেছে দেশের সম্পদ লুটপাট করেছে তারা সেভাবে সাংবাদিকতাকে ধ্বংস করতে লেজুড়বৃত্তিক সাংবাদিকতা তৈরী করেছে। প্রকৃত কলম সৈনিকদের বুঝতে হবে ক্ষমতাসীনদের চোখে চোখ রেখে সাংবাদিকতা করতে হবে। সে জন্য কোনকালে সাংবাদিকতা দালালি নয় নোংরামি নয় অসহায়কে জিম্মি নয়। মানুষের অধিকারের ভূলুণ্ঠিত জায়গায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আনোয়ারাকে যারা উন্নয়নের কথা বলে গত ১৫ বছর শোষণ করে লুটরাজ করেছিল তাদের বিরুদ্ধে আনোয়ারার কর্মরত সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। যেন এই আনোয়ারার জনপদে আর কোন দানব অর্থপাচারকারী সৃষ্টি না হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আনোয়ারা উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মীরা গান পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

এর আগে সকাল আটটায় আনোয়ারা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন