নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

চট্টগ্রামে গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত ছোটন বিশ্বস গ্রেপ্তার।

চট্টগ্রাম নগরীতে গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতু (৩৯)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।গতকাল মঙ্গলবার  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর হালিশহর বড়পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার র‍্যাব -৭ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামি ছোটন নগরীর বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার দ্বিজেন্দ্র লাল বিশ্বাসের ছেলে।

র‍্যাব জানায়, বন্দর থানার মামলা নং – ২৭/২০১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোটন বিশ্বাস প্রকাশ সেতুকে হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, ছোটন গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন।

আরও পড়ুন