নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

কর্ণফুলী যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজিম গ্রেফতার।

ছাত্র জনতার আন্দোলনে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার ডাঙারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেফতার নাজিম হায়দার কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। নাজিম উদ্দীন হায়দার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত ৪ আগস্ট নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার আন্দোলনে তার বিরুদ্ধে নাশকতা করার অভিযোগ রয়েছে।

কর্ণফুলী থানার ওসি, জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায়  একাধিক  মামলা রয়েছে। আজ ডাঙারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

আরও পড়ুন