নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না, তবে শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা।

আমারদেশ২৪ ডেস্কঃ
শনিবার, ৮ মার্চ, ২০২৫
ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
তিনি বলেন, আমি পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না। শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমার স্পষ্ট অবস্থান, এ দায় কখনো পুরো ছাত্রদলের ওপর না। বরং ব্যক্তি শাকিল, যিনি ছাত্রদলের পোস্টেড তার ওপর। ফলে ছাত্রদলের উচিত, সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সারজিস বলেন, পুরো ছাত্রদল এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃত সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে, সেটা আমি চলে আসার পর।
তিনি বলেন, সেখানে ৪ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিলেন তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তারা স্থানীয় দুষ্কৃতকারী।সারজিস আলম আরও বলেন, ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। অন্যথায়, তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন- দলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব সেটি প্রকাশ পায়।

 

আরও পড়ুন